জলে ডুবে মৃত্যু ভাই বোনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

জলে ডুবে মৃত্যু ভাই বোনের






খেলতে গিয়ে জলে ডুবে যায় ভাই, বাঁচতে গিয়ে মৃত্যু হলো দিদিরঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাটের  সন্দেশখালি বেড়মুজুর গ্রামে।  পুকুরের পাড়ে খেলতে খেলতে হঠাৎ জলে পড়ে যায়  ভাই। আর ভাইকে বাঁচাতে এগিয়ে আসে তার বোন। আর দুই ভাই বোন জলে পড়ে যায়। 





পরিবারের অজান্তে কখন তারা জলে পড়ে যায় ঘুনাক্ষরে টের পাননি পরিবারের কেউ। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় দুই ভাই বোনকে জল থেকে তোলে পরিবার লোকজন। আর জলে ডোবা দুই ভাই বোনের উপরে চলে পরিবারের কেরামতি। এমনই মর্মান্তিক চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায়। আর সেখানে থেমে থাকেনি তারা। 





আর ওই জলে ডুবে দুই শিশুর জীবন-মৃত্যুর শেষ টাইমে নিয়ে আসে সন্দেশখালি গ্রামিন হাসপাতালে। সেখানে  অবস্থার অবনতি হওয়ায় পরিবার লোকজন তাদের নিয়ে যায়  ক্যানিং মহকুমা হাসপাতালে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় দুই ভাই বোনকে ক্যানিং মহকুমা হাসপাতালের  চিকিৎসক দেখার পর ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। েই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

No comments:

Post a Comment

Post Top Ad