সীমান্তে ২৭ কেজি রুপোর গহনা সহ মহিলা পাচারকারী গ্রেফতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

সীমান্তে ২৭ কেজি রুপোর গহনা সহ মহিলা পাচারকারী গ্রেফতার






সীমান্তে ২৭ কেজি রুপোর গহনা সহ মহিলা পাচারকারী গ্রেফতার। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ধুবুলিয়া থেকে প্রায় সাড়ে ২৭ কেজি রুপোর গয়না উদ্ধার করলো।  যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সেই সঙ্গে  এক মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ। 







বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর বেলা খবর পায়, দোবিলা গায়েন পাড়া কিশোর গায়েনের বাড়িতে হানা দেয় সীমান্তরক্ষী বাহিনী। প্রচুর পরিমাণে রুপোর গয়না মজুদ আছে এমনটাই খবর পায় বিএসএফ তখনই বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের দোবিলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রচুর পরিমাণে বিএসএফ নিয়ে বাড়িটিকে ঘিরে ফেলে।  







পরে তল্লাশি করে সেখান থেকে রুপোর গয়না গুলো উদ্ধার করে।  এই গহনা গুলো বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে অনুমান।  এই ঘটনায় রুপালি গায়েন নামে এক মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।  পাচারকারীসহ রুপোর গহনা তেতুলিয়া শুল্ক দপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad