পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আবহাওয়া দপ্তর।শনিবার সকাল থেকে আকাশের মুখ ছিল গোমড়া।বেলা বাড়তেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় ডুয়ার্স জুড়ে।ফলে এক লাফে তাপমাত্রা নেমে যায় অনেকটাই।
সপ্তাহের শেষ কাজের দিনে বিপাকে পড়তে হয় বিভিন্ন কর্মীদের।দোকান বাজার খোলা থাকলেও ক্রেতাদের তেমন দেখা নেই।বৃষ্টি মাথায় করেই উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে ছুটতে হয় পরীক্ষার্থীদের।
ঠান্ডা বাতাস আর দুর্যোগকে উপেক্ষা করে চায়ের বাগিচায় যথারীতি হাজির ছিলেন চা শ্রমিকরা।সব মিলিয়ে অকাল বৃষ্টিতে অনেকটাই জবুথবু ডুয়ার্স।হাওয়া অফিস জানিয়েছে কমপক্ষে আরও দুই দিন ডুয়ার্স জুড়ে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment