মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে নতুন আইসোলেশন ওয়ার্ড - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে নতুন আইসোলেশন ওয়ার্ড




করোনা আতঙ্কের মধ্যেই এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে নতুন আরও একটি আইসোলেশন ওয়ার্ড। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা শাসকের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




যদিও জেলায় কেউ করোনা আক্রান্ত নয় বলে দাবি মালদার জেলাশাসক রাজর্ষি মিত্রের।স্বাস্থ্য দপ্তরে নির্দেশের পর ৮ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ওয়ার্ডে সাতজন জ্বর নিয়ে ভর্তি হন। যাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।




মালদা মেডিকেল কলেজের সুপার অমিত দা জানান ওই ওয়ার্ডটি পর্যাপ্ত নয়। সেই কারণেই আরও একটি নতুন ওয়ার্ড খোলা হচ্ছে। যে ওয়ার্ডে ৫০  টি বেড থাকবে। পঁয়ত্রিশ টি থাকবে পুরুষদের জন্য এবং ১৫  টি মহিলাদের জন্য।




জেলা শাসকের সাথে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের সুপার। যদিও করণা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে দাবি মালদা জেলা শাসক রাজর্ষি মিত্রের।

No comments:

Post a Comment

Post Top Ad