স্বামীর দুই বন্ধু খুনের হুমকি দিয়ে ধর্ষণ করলো, গ্রেফতার দুই বন্ধু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

স্বামীর দুই বন্ধু খুনের হুমকি দিয়ে ধর্ষণ করলো, গ্রেফতার দুই বন্ধু






স্বামীর দুই বন্ধু খুনের হুমকি দিয়ে ধর্ষণ করলো, অভিযোগের ভিত্তিতে দুই বন্ধু গ্রেফতার। উত্তর ২৪ পরগনা জেলার   গুমা বড় বামুনিয়া অঞ্চলের ঘটনা। জানা গিয়েছে,  দীর্ঘদিন ধরে  মোহাম্মদ আবদুল হালিম বাড়িতে ভাড়া থাকতো জামিরুল মন্ডল ও তার স্ত্রী। জামরুলের  কিছু বন্ধু বান্ধব প্রতিনিয়ত সেই বাড়িতে আসতো।  বাড়িওলার পূর্বপরিচিত এরা 





সেলিম মন্ডল ও বাবুসোনা মন্ডল বাড়ি গুমা বড় বামুনিয়া এলাকায়। এরা প্রতিনিয়ত জামেরুলের বাড়িতে এসে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ।  এই কথা সে তার স্বামীকে জানায়। তবে  স্বামী বলে কিছু দিন ওয়েট করো আমি অন্য ভাড়া বাড়ি দেখছি। বিষয়টি  বাড়ির মালিক মাওলানা মোঃ আব্দুল হালিমকে জানায় তারা।  মালিক তখন বলে তুমি ওদের কথা শোনো না হলে তোমাকে ক্ষতি করে দেবে। 





এরপর  গত ১৫ জানুয়ারি  তারিখে স্বামী জামরুল মন্ডল তার বাড়ি বর্ধমান সেখানে চলে যায় সেই সুযোগ বুঝে সেলিম মন্ডল ও বাবুসোনা মন্ডল তার বন্ধুর স্ত্রীকে বলে আমি তোমার স্বামীরকে টাকা দিয়েছি ও বাড়ির মালিককেও টাকা দিয়েছি এবং প্রাণনাশের হুমকিও দেয়। 




জামেরুলের স্ত্রীর অভিযোগ,  সেদিন থেকে প্রায় আমাকে ধর্ষণ করে তারা।  আমাকে বলতো পুলিশ আমাদের  হাতে মুঠোয়। আর  তুই যদি এই কথা বলিস তোকে খুন করে ফেলবো এরপর ১৮ ফেব্রুয়ারি জামেরুলের স্ত্রী  সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে হামিদপুর তার মার কাছে গিয়ে ওঠে এবং এই ঘটনা সব মাকে বলে।  





সেদিন সন্ধ্যার সময় জামেরুলের স্ত্রী  অশোকনগর থানায় অভিযোগ করতে আসলে বাবুসোনা মন্ডল একজন পুলিশের সাথে কথা বলছে দেখে   ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর  বারাসাতে গিয়ে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ ভিত্তিতে গতকাল রাতে বড় বামুনিয়া থেকে সেলিম মন্ডল( (৪০) ও বাবুসোনা মণ্ডলকে(3 (৩০) কে  গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বারাসাত আদালতে পাঠানো হয়।


No comments:

Post a Comment

Post Top Ad