উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল তৃণমূল ছাত্রপরিষদ। কালচিনি ব্লক তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কলম, জল,কেক এসমস্ত প্রদান করা হল।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর প্রথম দিন থেকেই কালচিনি ব্লকের লতাবাড়ি, ইউনিয়ন আ্যকাডেমি সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জল, কলম,কেক প্রদান করা হচ্ছে শনিবার ও কালচিনি ব্লকের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে শিবির করে তৃণমূল ছাত্রপরিষদ ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য।

No comments:
Post a Comment