মানসিক অবসাদে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট চকভৃগু এলাকার ভৈরবীতলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পরমা সরকার, স্বামী নারায়ন সরকার, পেশায় চিকিৎসক। রবিবার সকালে তার এক আত্মীয় জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখলেই চিৎকার করে প্রতিবেশীদের জানায়।
এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।

No comments:
Post a Comment