জনসংযোগ কর্মসূচী আলিপুরদুয়ার জেলা প্রশাসনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

জনসংযোগ কর্মসূচী আলিপুরদুয়ার জেলা প্রশাসনের



আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ‍্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প সম্বন্ধে জনগণকে অবগত করার জন‍্ , এবং জনগণ সেই সমস্ত সরকারি সুবিধা কিভাবে পাবে এই বিষয়ে জনগণকে অবগত করার জন‍্য বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হচ্ছে‌।



রবিবার কালচিনি থানা ময়দানে জনসংযোগ কর্মসূচি আয়োজিত হয় যেখানে জেলা ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কালচিনি বিডিও ভূষণ শেরপা , কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন।




এছাড়া এদিন কালচিনি চা বাগানের বহু জনগণ উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক গণ জনগণের অভাব অভিযোগ শুনেন এবং তা সমাধানের চেষ্টা করেন।




কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান যে সরকারি বিভিন্ন প্রকল্প জনগণকে অবগত করার জন‍্য প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ব্লকের বিভিন্ন প্রান্তে এই জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad