পাকড়িগুড়িতে থার্মাল স্ক্যানিং, দুই লরি চালককে পাঠানো হল হাসপাতালে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

পাকড়িগুড়িতে থার্মাল স্ক্যানিং, দুই লরি চালককে পাঠানো হল হাসপাতালে



আজ দুপুরে অসম সীমানার পাকড়িগুড়িতে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দূরপাল্লার লরির চালকদের থার্মাল স্ক্যানিংয়ের সময় দুই জন চালকের ভ্রমনের ইতিহাস জানার পর, তাঁদের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দুজনকে নিজেদের হেফাজতে নিয়েছেন।





ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়েছে।তবে ওই দুই চালক আদতেও নভেল করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে নিয়ে নিশ্চত ভাবে কিছু জানানো হয়নি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।






প্রাথমিক পরীক্ষার সন্দেহ হওয়ায় তড়িঘড়ি বিশেষ এ্যাম্বুলেন্সের সাহায্যে তাঁদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুই সন্দেহ ভাজনকে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নিয়ে আসা হচ্ছে। তাঁদের দুজনেই প্রবল জ্বরে আক্রান্ত।দেহের তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট।

No comments:

Post a Comment

Post Top Ad