রবিবার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কনভেনার পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে মমতা কর্মসূচির অন্তর্গত তৃণমূল স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল।
কোচবিহার উত্তর বিধানসভার রাজারহাট গ্রাম পঞ্চায়েতের বিদ্যাভবন স্কুলে স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। আগে দলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তারা দলে কোন জায়গা পাচ্ছে না।
ফলে তারা কাজ করছে না, এইরকম কর্মীদের নিয়ে তাদের স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন পুরোনো তৃণমূল কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

No comments:
Post a Comment