পদ্ম শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

পদ্ম শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী



বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি কর্মী সমর্থকদের। সুভাষ ভবনে শতাধিক সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক উদয়ন গুহ।




শনিবার সন্ধ্যায় দিনহাটা শহরের সুভাষ ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ। অনুষ্ঠানে উদয়ন গুহ ছাড়াও দলের দিনহাটা ৭ নম্বর বিধানসভা কেন্দ্রের কার্যকরী কমিটির কনভেনার বিষ্ণু কুমার সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।




এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। এই বিষয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন - "তরণী কান্ত বর্মন, দিপালী বর্মন, জিতেন্দ্র বর্মন এক সময় ফর‌ওয়ার্ড ব্লকে ছিলেন। সে সময় এলাকার উন্নয়নের জন্য কাজ করতেন। মাঝখানে তারা বিজেপিতে চলে গিয়েছিলেন, আজ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।"

No comments:

Post a Comment

Post Top Ad