হদিশ মিললো খোয়া যাওয়া মাধ্যমিক উত্তরপত্রের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

হদিশ মিললো খোয়া যাওয়া মাধ্যমিক উত্তরপত্রের



অবশেষে খোঁজ মিলল মাধ্যমিকের উত্তরপত্রের। তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রামপঞ্চায়েতের নেপালেরখাতা এলাকা থেকে এই উত্তর পত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





জানা যায়, শুক্রবার বিকেলে দেওচড়াই হাই স্কুলের শিক্ষক উৎপল দাম তুফানগঞ্জ থেকে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের ৭৩ টি উত্তরপত্র মোটর সাইকেলে ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় খাতাগুলো হারিয়ে গিয়েছে বলে খবর।





ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। তুফানগঞ্জ থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকালে দেওচড়াই গ্রামপঞ্চায়েতের নেপালেরখাতা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭৩ টি ইংরেজি উত্তরপত্র খোঁজ মেলে।

No comments:

Post a Comment

Post Top Ad