দুপুরের ভোজ জমে উঠুক পুদিনা চিকেনের সাথে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

দুপুরের ভোজ জমে উঠুক পুদিনা চিকেনের সাথে







মুরগির মাংস মানেই বেশ লোভনীয় পদ। আর এটা দিয়ে তৈরি হয় সুস্বাদু আর জিভে জল আনা সব খাবার।  আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি রেসিপি। জেনে নিন কীভাবে রাঁধবেন পুদিনা চিকেন-

উপকরণ:
চিকেন (১/২ ইঞ্চি করে কাটা টুকরো) ৫০০ গ্রাম
আদা-রসুন (বাটা) ২ চা চামচ
চিকেন মশলা ১ চা চামচ
লঙ্কা গুঁড়া ১ চা চামচ
কর্নফ্লাওয়ার ২ চা চামচ
লবণ স্বাদমতো
তেল ২ চা চামচ
পেঁয়াজ ২ টি
পুদিনাপাতা (বাটা) ১ আঁটি
টমেটো পিউরি ৪ চা চামচ

প্রণালি:
মাংসটা আদা-রসুন বাটা, চিকেন মশলা, লঙ্কা গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন ৩ ঘণ্টা। ননস্টিক প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি রং ধরা পর্যন্ত ভাজুন। 

এরপর পুদিনাপাতা বাটা দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করুন। এবার ম্যারিনেট করা মাংস দিন এবং আধকাপ জল দিয়ে ৫ মিনিট রান্না করুন। মাংসটা রান্না হতে দিন। 

এবার টমেটো পিউরি দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করুন। আঁচ থেকে নামিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad