খড়দহ থানার দোপেড়ে এলাকায় বাড়ির পোষ্য গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কুতুব আলি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কল্যানী হাইওয়ে রোডের উপর দোপেড়ের কাছে বাড়ির গবাদি পশুর জন্য ঘাষ কাটতে যান কুতুব আলি। সেই সময় মাঠের পাশে ছিঁড়ে পড়ে ছিলো ইলেকট্রিকের তার। তারের সাথে জড়িয়ে ছিলো কেবেলের তার। কুতুব আলি দেখতে না পেয়ে কেবেলের তারে পা জড়িয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই ইলেকট্রিক তারে থাকা বিদ্যুতে বিদ্যুৎপৃষ্ঠ হয়।
এলাকার মানুষ শেখ সইফুল্লা দেখতে পেয়ে কাঠ দিয়ে ইলেকট্রিক তার সরিয়ে কুতুব আলিকে স্থানীয় বন্দীপুর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। কুতুব আলির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment