রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ





পানিহাটির সোদপুর ট্রাফিক মোড়ে বৃহস্পতিবার সকালে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পানিহাটির মানুষ দীর্ঘদিন ধরে পুর পরিষেবা থেকে ব্যহত হবার কারণে এদিন দিলীপ ঘোষ   রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।



শাসক ও বিরোধী দলে রাজ্যে যারা যোগ্য সম্মান পাচ্ছেন না তাদের বিজেপিতে আসার জন্য আবেদন জানান। এরপর তিনি উত্তর ২৪ পরগনার সোদপুরে বিজেপি কর্মীর বাড়িতে যান। বুধবার রাতে তাদের বাড়িতে দুস্কৃতিরা  হামলা চালায় বলে অভিযোগ ওই  পরিবারের। 



ঘটনাস্থল সোদপুর মিলনগড় ২১ নং ওয়ার্ড বিজেপি কর্মীর অভিযোগ বুধবার  গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি সামনে একটি কাঠের আসবাবে আগুন লাগিয়ে দেয় এরপর বাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ও মদের বোতল ছোড়া হয়। 



এই খবর পেয়ে ঘটনাস্থলে বৃহস্পতিবার সকালে সাংসদ দিলীপ ঘোষ আসেন এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 

No comments:

Post a Comment

Post Top Ad