গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে






গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুরের শেরপুরের বাসিন্দা পাপড়ি মজুমদারের সাথে বিয়ে হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাসিন্দা চন্দন বিশ্বাসের।  বিয়ের একমাস পর থেকেই পাপড়ির শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে তাকে মারধোর করতো বলে অভিযোগ।





গতকাল রাতেও পাপড়ির স্বামী ও তার শাশুড়ি পাপড়িকে মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার বিবরণ জানিয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।






ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে মৃতের স্বামী সহ পরিবারের লোকরা পলাতক।মৃতের পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি করা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে করণদিঘী থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad