ইঞ্জিন ভ্যানের ধাক্কায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। হাসপাতালে ভর্তি থেকেই দিলেন পরীক্ষা । পুড়শুড়ার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুজাতা বেরা। বাড়ি ঘোলদিগরুই গ্রামে। সেখান থেকেই চিলাডাঙ্গী হাই স্কুল পরীক্ষা দিতে যাচ্ছিল সাইকেল চড়ে।
পথে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় চোট লাগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পুড়শুড়ার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওখান থেকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করে।
স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত যানবাহন আলু বোঝাই গাড়ি যাতায়াতের ফলে দুর্ঘটনার কবলে পড়ছে পরীক্ষার্থীরা। অভিভাবকদের আবেদন পরীক্ষার সময় ওই কোথায় যানবাহন গুলি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যাতে প্রশাসন গ্রহণ করে কার জন্য দাবি তোলেন।

No comments:
Post a Comment