বিপুল পরিমাণে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদহে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

বিপুল পরিমাণে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদহে





মালদা কালিয়াচক থানার মজমপুর অঞ্চলের নারানপুর এলাকায় বিপুল পরিমাণে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিত্যক্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘর থেকে উদ্ধার পাঁচ যার ভর্তি তাজা বোমা। ঘটনাস্থলে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী।





জানা যায়,  বৃহস্পতিবার সকালে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিত্যক্ত ঘরে বোমা ভর্তি জার  দেখতে  পায় এলাকাবাসী। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমা গুলির মধ্যে দুই জার প্লাস্টিক বোমা ও তিন জার সুতলী বোমা।





বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা স্কোয়ার্ডকে খবর দিয়েছে পুলিশ কর্তারা। তবে কে বা কারা স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যাক্ত ঘরে এই বোমা মজুত করে ছিলো তা নিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad