প্রায় ১০০০জনের কাছে পাট্টা তুলে দিলেন গৌতম দেব - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

প্রায় ১০০০জনের কাছে পাট্টা তুলে দিলেন গৌতম দেব




মানুষ গনতন্ত্রের দেবতা তাই তাদের সম্মান জানাতে তাদের বাড়ী বাড়ী গিয়ে তাদের অধিকার তাদের হাতে তুলে দেই,  বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতমদেব।  শিলিগুড়ির ৩৪নম্বর ওয়ার্ডে আজ পাট্টা বিলি করেন তিনি।




উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মঞ্চ বেধে পাট্টা বিলি না করে যাদের নামে পাট্টা তৈরী হয়েছে তাদের বাড়ী নিজে গিয়ে পাট্টা তাদের হাতে তুলে দিলেন।




পাট্টা তুলে দেবার পর পর্যটন মন্ত্রী বলেন তৃনমূল কংগ্রেসের মূলমন্ত্র মা মাটি মানুষ আর এই মন্ত্রকে সামনে রেখে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার প্রতিটি ব্লকে মানুষের কাছে পৌছে যাচ্ছেন তিনি। সেই মন্ত্রকে সামনে রেখে আমরাও মানুষের কাছে পৌছে যাচ্ছি। এদিন  প্রায় ১০০০জনের কাছে পাট্টা পৌছে দেওয়া হয়  বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad