দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবতে বসেছে, ঘাতক জাহাজটি নিয়ে চম্পট দেয় নাবিক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার উলুডাঙ্গা হুগলি নদীতে ঘটেছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় মানুষ জন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে একটি জাহাজ কোলকাতার পোর্ট থেকে হলদিয়ার দিকে যাচ্ছি আর এই মহেশতলা উলুবেড়িয়া কাছে এসে নদীতে থাকা বয়া ( জাহাজ চলাচলের সিমানা নির্ধারিত করে বা মাইল পোষ্টে ধাক্কা মেরে) ও বয়ার কাছে দাঁড়িয়ে থাকা অন্য জাহাজকে ধাক্কা মেরে হাওড়ার দিকে মুখ হয়ে যায়।
জানা যায়, বাংলাদেশের এমভি মমতাময়ি জাহাজ দাঁড়িয়ে ছিলো বয়ালের কাছে আর কলকাতা পোর্টের জাহাজ এসে ধাক্কা মারে ও চম্পট দেয় । কিন্তু বাংলাদেশের নাবিকের বক্তব্য যে কলকাতা জাহাজটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বাংলাদেশ জাহাজটিকে
দাঁড়িয়ে থাকা জাহাজটি ডুবে যাচ্ছে। আর ডুবতে বসা জাহাজের পণ্য সামগ্রীক স্থানীয় মানুষ জন উদ্ধার করে নদীর চড়ে আনার চেষ্টা করছে। ঘটনা স্থলে মহেশতলার থানার পুলিশ।

No comments:
Post a Comment