খড়দহে দুস্কৃতী তান্ডব - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

খড়দহে দুস্কৃতী তান্ডব





সোমবার  রাতে খড়দহ পৌরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ড এর সংযোগস্থল শিবনাথ স্কুল মোড়ে দুষ্কৃতী তান্ডব  চললো। পৌরসভার কমিউনিটি হল  সহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও পাশেই একটি নির্মীয়মান আবাসনের কর্মীদের বন্ধুকের বাট দিয়ে মারধর ও ৪ টি মোবাইল, ২ টি ATM কার্ড সহ ২৫০০০  টাকা লুটের অভিযোগ  উঠলো। অভিযোগ,  শুন্যে গুলি চালায় দুস্কৃতীরা।



সোনুয়া বলে এক দুষ্কৃতী কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় এবং তার সাকরেদ  ননা বলে আর এক দুষ্কৃতী সহ বেশ কয়েকজন তান্ডব চালায় বলে অভিযোগ এলাকাবাসীর।  এলাকাবাসীর এই ঘটনায়  খড়দহ থানায় অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad