পাঁচ দিনের মধ্যে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম সেখ রাজু। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে গলসি থানার পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।
গত বৃহস্পতিবার পূর্ববর্ধমানের গলসির কুলগড়িয়ার ২ নম্বর জাতীয় সড়কের ধারে বড়মুড়িয়া গ্রামের যুবক সেখ আসফারের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ ছিলো আসফারকে খুন করেছে পাশের বাড়ির সেখ রাজু। তাদের মধ্যে জায়গা নিয়ে বিবাদ ছিলো। থানায় রাজুর নামে অভিযোগ দায়ের করে আসফারের পরিবার।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলো সেখ রাজু। গলসি থানার পুলিশ রাজুকে গ্রেফতারের জন্য জোর তল্লাশি শুরু করে। সোমবার গভীর রাতে পুলিশ তাকে উত্তরদিনাজপুরের রায়গঞ্জ থেকে গ্রেফতার করে।

No comments:
Post a Comment