স্বামীকে খুন করে মৃতদেহ সিঁড়ির নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রী গ্রেফতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

স্বামীকে খুন করে মৃতদেহ সিঁড়ির নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রী গ্রেফতার





স্বামীকে খুন করে মৃতদেহ সিঁড়ির নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ।জানা যায়,  কুশমন্ডির বানিহাল গ্রামে শ্বশুর বাড়িতে খুন হন সোহেল রানা নামের ব্যক্তি। অভিযোগ স্ত্রী রাজিয়া সুলতানার অন্যের সাথেই প্রেমের কথা জেনে ফেলার কারণেই গত ৩ মার্চ সোহেলকে খুন হতে হয়।




তাঁকে খুন করে শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতেই সিঁড়ির নিচে পুঁতে রাখেন। নিখোঁজ সোহেলের খোঁজ করতে গিয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের পাশাপাশি পরিবারের লোকেদের। থানায় লিখিত অভিযোগ করলে কুশমন্ডি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে গ্রামেরই কোলোনদার আলী নামের এক সিভিক ভলান্টিয়ার্সের সাথে প্রেম ছিল রাজিয়া সুলতানার।





 দিল্লী থেকে শ্রমিকের কাজ করে শ্বশুর বাড়ি ফিরে বিষয়টি ধরে ফেলেন সোহেল রানা। এর পর অশান্তি শুরু হলে তাঁকে শ্বাসরোধ করে খুনের পর মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা হয় বলে অভিযোগ।



গত  ৭ মার্চ সিঁড়ির তলে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অভিযোগে শ্বশুর শাশুড়ি ও প্রেমিক  সিভিককর্মী সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে ঘটনার মূল অভিযুক্ত স্ত্রী রাজিয়া স্বয়ং। এর পরেই আজ রাজিয়া সুলতানাকে গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad