করোনার প্রকোপ থেকে বাঁচতে মুখে মাস্ক পড়েছেন স্বয়ং ভগবান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

করোনার প্রকোপ থেকে বাঁচতে মুখে মাস্ক পড়েছেন স্বয়ং ভগবান





করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। আমাদের দেশটিও নাম লিখিয়েছে সেই খাতায়। করোনাভাইরাস মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭-এ দাঁড়িয়েছে। তাই সতর্কতা অবলম্বন করতে বলার নির্দেশ দেওয়া হচ্ছে সবাইকে। আর এর থেকে বাদ গেলেন না স্বয়ং ভগবানও। তাঁর জন্যও কড়া সুরক্ষার ব্যবস্থা করেছেন পুরোহিতরা তথা তাঁর ভক্তগণ। আর তাই তাঁরই বিগ্রহে পড়ানো হয়েছে মাস্ক। এমনই অবাক করা ঘটনা ঘটেছে বারাণসীর একটি মন্দিরে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই যথারীতি তা ভাইরাল হয়ে গিয়েছে।

কিন্তু কেন এমনটা করা হল? এটি মূলতঃ সচেতনতা সৃষ্টির জন্যই করা হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পান্ডে বলেন, “গোটা দেশে এই মুহুর্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই বিষয়ে যাতে সাধারণ মানুষ সচেতন হন, সেজন্য আমরা প্রভু বিশ্বনাথের মুখে মাস্ক পড়িয়েছি।”

করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে মানুষ যাতে বিগ্রহে হাত না-দেন, সেই আর্জিও জানিয়েছেন পুরোহিত। তিনি বলেন, ‘ভাইরাস যাতে ছড়িয়ে না-পড়ে, সে জন্য বিগ্রহ ছুঁতে নিষেধ করা হচ্ছে। মানুষ বিগ্রহকে ছুঁলে, আরও অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়বেন।’

সেই মন্দিরে ভক্তদের মুখে মাস্ক পরে পুজো দিতে দেখা গিয়েছে।





No comments:

Post a Comment

Post Top Ad