করোনার আতঙ্ক ছড়ালো এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের।
পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নতুন আরও একটি ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে মালদা মেডিক্যালে। ইতিমধ্যেই জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। উদ্বিগ্ন জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতর ও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী বৈঠকে বসেন জেলা শাসক।
জেলার চারপাশে বাংলাদেশ সীমান্ত থাকায় চিন্তা আরও বাড়িয়েছে। বিএসএফের সাহায্যে মহদিপুর সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে কাজ করছে মেডিক্যাল টিম। ওপার থেকে আসা ব্যক্তিদের শরীর পরীক্ষা করা হচ্ছে।
আগেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি আটটি বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সাতজনকে ভর্তি করা হয়েছে। যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরইকে।
শুক্রবার জরুরী ভিত্তিতে জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করা হয়। এরপরেই ঝড়ের বেগে নতুন আরও একটি আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।

No comments:
Post a Comment