করোনা ভাইরাসে গোটা বিশ্বজুড়ে ৫০০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

করোনা ভাইরাসে গোটা বিশ্বজুড়ে ৫০০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন





করোনা ভাইরাসে গোটা  বিশ্বজুড়ে ৫০০০ জনের বেশি মানুষ  মারা গিয়েছেন। চিনেই মৃত তিন হাজারের বেশি, আর ইতালিতে সেই সংখ্যা ১০০০ পেরিয়েছে। এছাড়া ইরান ও অন্যান্য দেশ মিলিয়ে আরও মৃত্যুর সংখ্যা বাড়ছে।




গোটা বিশ্বে  করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার। মৃত ও আক্রান্তের অধিকাংশই চিন, ইতালির বাসিন্দা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বের   ১৩২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়েছে।




অন্যদিকে, ইতিমধ্যে ভারতে ৮৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে দু’জনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতির বিচার করে শনিবার সন্ধেয় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আতঙ্ক বাড়াচ্ছে মারণ করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।



ভারতেও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে মারণ এই ভাইরাস। পরিস্থিতির মোকাবিলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad