বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের




বিজেপির  উত্তর ২৪ পরগনা জেলার  জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য অভিযোগ দায়ের হল গোপাল নগর থানায়।  বিজেপির মহিলা কর্মী অভিযোগ দায়ের করলো।



 উত্তর ২৪পরগনা  জেলার  বারাসাত বিজেপির  সাংগঠনিক জেলা সভাপতি শংকর চ্যাটার্জি বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করবার জন্য গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করল আকাইপুরের বাসিন্দা বিজেপির মহিলা কর্মী  দিপালী দেব।




বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি র বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি।  হোয়াটসঅ্যাপ গ্রূপের সেই মন্তব্যের প্রিন্ট আউট নিয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা কর্মী।  অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad