উদ্ধার জোড়া লেপার্ডের মৃতদেহ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

উদ্ধার জোড়া লেপার্ডের মৃতদেহ





আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের মাকরাপাড়া চা বাগানের ২৮ নম্বর সেকশন থেকে উদ্ধার হয়েছে জোড়া   লেপার্ডের মৃতদেহ।আনুমানিক পাঁচ বছরের মৃত লেপার্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি মাদি রয়েছে।তবে মৃত চিতাবাঘ গুলির দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন না মেলায় ওই বন্যপ্রাণীদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।



প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান, সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়ে থাকতে পারে।জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন।



জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও মৃদুল জয়সওয়াল জানিয়েছেন যে,  ময়নাতদন্তের পরেই ওই জোড়া লেপার্ডের মৃত্যুর কারন স্পষ্ট হবে।

No comments:

Post a Comment

Post Top Ad