মাধ্যমিক পরীক্ষা কিছু অসাধু ছাত্র ছাত্রীদের জেরে পশ্ন পত্র ফাস হয়েছিলো।ছাত্র জীবনের শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিক শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেই কারনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা পর্ষদ ও পুলিশ প্রশাসন। এমনি চিত্র দেখা গেল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গিন্নীদেবী উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকার আগে মেটার ডিরেক্টার দিয়ে চেক করা হয়।
যাতে পরীক্ষার্থীরা মোবাইল কিংবা অন্য কোন সামগ্রী নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে না পারে।কারন কিছু অসাধু পরীক্ষার্থীদের জন্য ভালো পরীক্ষার্থীদের সমস্যা না হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হয়। শিক্ষা পর্ষদ ও পুলিশ প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকেরা।
কিন্তু তাদের প্রশ্ন যেভাবে পরীক্ষা হলে ঢোকার আগে মেটাল ডিরেক্টার দিয়ে চেক করা হচ্ছে তাতে তাদের কিছুটা ভয় হচ্ছে।পুলিশ প্রশাসনের উচির বিদ্যালয় গুলির চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করলে বেশি ভালো হয়।

No comments:
Post a Comment