আলিপুরদুয়ার জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌছেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য উদ্যোগ গ্ৰহণ করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে প্রত্যন্ত এলাকায় ২২ টি রুটে সরকারি বাস চালানো হচ্ছে।
এছাড়া আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হেল্প ডেস্ক খোলা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌছাতে কোনো সমস্যা না হয়। যেসমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্র কোথায় না জানে না তাদের সিভিক পুলিশরা পরীক্ষা কেন্দ্রে পৌছে দিচ্ছে।
হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে জানান, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌছাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।

No comments:
Post a Comment