শিলিগুড়িতে বৈঠক করলেন উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

শিলিগুড়িতে বৈঠক করলেন উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস





তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সংক্রান্ত এবং আগামীতে পৌরসভার ভোট নিয়ে আলোচনা করতে শিলিগুড়িতে কাউন্সিলরসহ তৃণমূল নেতৃত্বের সাথে নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বুধবার দুপুরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ডাকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হল ঘরে একটি বৈঠকে যোগ দেন তিনি।



উপস্থিত ছিলেন জেলা সভাপতি রঞ্জন সরকার,পর্যটন মন্ত্রী গৌতম দেব,সহ তৃনমূলের বর্ষিয়ান ও নবাগত কর্মী ও সমর্থকরা। দলের অভ্যন্তরে কোন সমস্যা আছে কিনা এ প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস জানান কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে আলোচনার জন্যই আজকের বৈঠকের আয়োজন শিলিগুড়িতে এলে প্রতিবার দলীয় কার্যালয়ে বৈঠক করি। 



সামনে নির্বাচন তাই দলের সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। মূলত এই বৈঠকে যা নির্নয় নেওয়া হয়েছে অশোক ভট্টাচার্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসিন হয় ছিলেন তা মানুষের কাছে পৌছে দেওয়া। তৃনমূল ভোট লুঠ করবে এই আশঙ্কা করছেন বলে জানিয়েছিলেন আজ মহ সেলিম।



 সেই প্রসঙ্গে তিনি বলেন ৩৪ বছর ভোট লুঠ করে ক্ষমতায় ছিল বামফ্রন্ট যার ক্যাপ্টেন ছিলেন মহঃসেলিম তাই তার মুখে একথা মানায় না। তৃনমূল কংগ্রেস ভোট লুঠ করে না মানুষের উন্নয়ন করে।

No comments:

Post a Comment

Post Top Ad