সাঁকরাইল থানার কেশিয়াপোতার রাজবাঁধ এলাকায় বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বোমা ফেলা হয়। রাজবাঁধ গ্রামের লোকালয় থেকে ৫০০ মিটার দুরত্বেই চাষের জমিতে এই বোমা ফেলা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, সেটা হল কলাইকুন্ডা এয়ারফোর্স থেকে মাঝে মাঝেই ধুদকুন্ডির বোম্বিং এরিয়াতে বোমা ফেলা হয়। আজও মহড়ার সময় ভুল করে টার্গেট মিস করে বোম্বিং এরিয়া থেকে ১ কিলোমিটার দুরে গিয়ে চাষের জমিতে পড়ে। সেই সময় ধানের জমিতে কেউ ছিল না। থাকলে বড় ধরনের বিপদ হতে পারত।
পরে এয়ারফোর্সের বোমস্কোয়াড আসে কিন্তু তারা বো্মাটিকে উদ্ধার করতে পারেনি। মনে করা হচ্ছে বোমাটি মাটির অনেকটা ভেতরে ঢুকে গেছে। এই ঘটানায আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment