করোনার ভয়ে প্রসাদ বিতরণ বন্ধ করা হল কামারপুকুর মঠ ও মিশনে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

করোনার ভয়ে প্রসাদ বিতরণ বন্ধ করা হল কামারপুকুর মঠ ও মিশনে





করোনা সংক্রমণের জেরে প্রসাদ বিতরণ বন্ধ করে দেওয়া হল কামারপুকুর মঠ ও মিশনে। নিষেধাজ্ঞা  জারি করা হয়েছে দলবদ্ধ হয়ে মঠে প্রবেশের ক্ষেত্রেও। মরণ  কামড় থেকে মুক্তি পাচ্ছে না কেউই। প্রভাব পড়ছে অ্যামিউজমেন্ট পার্ক থেকে স্কুল-কলেজ, মন্দিরগুলিতে।



নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করা হচ্ছে সমস্তরকমের জমায়েত। এর ফলে বন্ধ করে দেওয়া হল কামারপুকুর মঠ ও মিশনের প্রসাদ বিতরণ প্রক্রিয়া। দলবদ্ধভাবে মঠে প্রবেশও নিষিদ্ধ। বিজ্ঞপ্তি দিয়ে কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, “১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে প্রসাদ বিতরণ।



করোনা ভাইরাসের আশঙ্কা যতদিন না যাবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছে মিশন কর্তৃপক্ষ। তবে দিনের বিভিন্ন সময়ে আলাদাভাবে এসে মঠে পুজো দিতে পারবেন তাঁরা ঘোষণা করে কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ।




এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আগে যারা আজ মঠে যান তাঁদের অবশ্য আজ প্রসাদ দেওয়া হয়। কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকত্বরা নন্দজি মহারাজ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গোটা রাজ্যেই নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


No comments:

Post a Comment

Post Top Ad