ম্যাজিক গাড়ি ও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষ, জখম আট - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

ম্যাজিক গাড়ি ও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষ, জখম আট




ম্যাজিক গাড়ি ও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষ জখম আট। উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাট মহাকুমা হাড়োয়া থানার সালিপুর অঞ্চলের অর্জুনতলা এলাকার ঘটনা।




আজ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হাড়োয়া ও লাউহাটি রোডের অর্জুনতলা মোড়ে ম্যাজিক ও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষ হয় জখম হয় 8 স্থানীয় বাসিন্দা।  তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।  এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ দেখান।




এলাকার বাসিন্দারা বলেন, এখানে প্রায়ই এমন   দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন গাড়ি। এদিন ঘটনার পর  হাড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ।




স্থানীয় সূত্রে জানা যায় চক্ষু পরীক্ষার জন্য হাড়োয়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন রোগী বোঝাই  ম্যাজিক গাড়িটি। সেই সময়  লাউহাটি দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বেশিরভাগই জখমদের মধ্যে মহিলারা রয়েছেন ।ঘটনাস্থলেই আহত হয় আট জন ।ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad