ইটভাটা থেকে ভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার। বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার চিমটা ভবানী পুরের ঘটনা। আজ মঙ্গলবার দুপুর বেলা একটি ভাটার ঘর থেকে বছর ৫৩ দেবদুলাল সেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথমে ঘর বন্ধ অবস্থায় ছিলো তার। পরে দরজা ভেঙে দেখে দেখতে পায় ভাটার অন্য শ্রমিকরা ঘরের মেঝেতে মৃতদেহ পড়েছিল। মৃত দেবদুলাল এর বাড়ি সুন্দরবনের ন্যাজাট থানার কালিনগর গ্রামে। দীর্ঘদিন ধরে ভাটায় ঠিকা শ্রমিকের কাজ করতো।
কি কারনে এই মৃত্যু এর পিছনে পারিবারিক অশান্তির জেরে খুন না অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ।

No comments:
Post a Comment