কটূক্তির প্রতিবাদ করায় গৃহবধুকে ছুরি মারলো এক পৌড় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

কটূক্তির প্রতিবাদ করায় গৃহবধুকে ছুরি মারলো এক পৌড়






 বসিরহাট মহকুমা টাকি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীর ঘটনা। জানা যায়,  আজ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ বছর ৩৩ এর জয়ন্তি বৈরাগী প্রতিবেশী মহাদেব বৈদ্য গৃহবধূকে অশ্লীল ভাষায় গালিগালাজ‌ ও  কটুক্তি করে।




সেই ঘটনার প্রতিবাদ করলে বধুর বাড়ির সামনে তাকে মুখে ও গলায় ছুরি মারে বলে অভিযোগ। স্থানীয় কয়েকজন বাসিন্দা উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে আসেন।




আক্রান্তদের অভিযোগ, গত বছরের  দূর্গা পূজার পরে মহাদেব বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার জামাই নরেশ প্যাটেলকে মেরে ঝুলিয়ে দিয়েছিল সেখানে আমরা গ্রামবাসী মিলিত ভাবে প্রতিবাদ করেছিলাম‌। সেই প্রতিশোধ নিতেই আমার ওপর পূর্বপরিকল্পনা অনুযায়ী এলোপাতাড়ি ছুরি মারতে শুরু করে মহাদেব বৈদ্য। তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad