শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা গণপিটুনি দিলো অভিযুক্তকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা গণপিটুনি দিলো অভিযুক্তকে




শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা  গণপিটুনি দিলো অভিযুক্তকে। উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর বকজুরি অঞ্চলের খাড়ুপালা গ্রামের ঘটনা।





স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত্রি দশটা নাগাদ এলাকারই খাড়ুপালা ফ্রি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বছর সাতের  মনিয়ারা খাতুনকে জল খাওয়ার নাম করে জোর করে।তারই প্রতিবেশী সম্পর্কে কাকা ২১ বছরের যুবক আলামিন মিস্ত্রি ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।





একদিকে যখন বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা বিনিময় করছে এবং নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ কলকাতা বিমানবন্দরে নারীদের হাতে ছেড়ে দিল এক ঘন্টার জন্য গোটা এয়ারলাইন্স পরিচালনার দায়িত্ব। অন্যদিকে প্রিন্সেপ ঘাট  রেলওয়ে স্টেশন পুরোপুরি  পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হলো  নারীদের হাতে। ঠিক তখনই হাড়োয়ার খাড়ুপালার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।  নারী ও শিশু সুরক্ষা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন বারবার কেন এই ঘটনা।




এই নিয়ে   গ্রামবাসীরা অভিযুক্তকে  ধরে ফেলে গণপিটুনি দেয় ।হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত আলামিন মিস্ত্রি কে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং শিশু কন্যাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।



জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার জিবনতলা গ্রামে অভিযুক্ত আলামিন মিস্ত্রির বিবাহ ঠিক হয় সোমবার। দুপুরে যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। ইতিমধ্যে জানা গেছে হাড়োয়া থানার পুলিশ পকসো আইনে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad