সিকিম ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবাহী গাড়ি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

সিকিম ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবাহী গাড়ি





সিকিম ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবাহী গাড়ি।দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঝর্ণা সাহা এবং রিশপ্রিয় ঘোষের। ঝর্না সাহার বয়স ৪৮ , রিশপ্রিয় ঘোষের বয়স ১৩। এই পর্যটকদের সাথে আসা আরো সাতজন পর্যটক ভর্তি রয়েছেন হাসপাতালে।




পূর্ব সিকিমের কিউ খোলার কাছে পর্যটক বোঝাই গাড়ির উপরে পাহাড় ধসে পড়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালক সুরজ ছেত্রীর। কলকাতা থেকে এই পর্যটকদের দলটি সিকিম ঘুরতে এসেছিল।




সিকিমের পূর্ব জেলার পুলিশ সুপার হরি ছেত্রী জানিয়েছেন, একটি টাটা সুমো পদমছেন থেকে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড় ধসে গাড়ির ওপর পড়ে যাওয়াতেই বিপত্তি। আহতদের সিকিমের রংলির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

No comments:

Post a Comment

Post Top Ad