অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য





এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪  পরগনা জেলার হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাকদ্বীপের অক্ষয় নগর গ্রামে।  জানা যায় বুধবার গভীর রাতে  ওই মহিলাকে গ্রামের কিছু লোক ঘোরাফেরা করতে দেখে। সন্দেহ'হতে গ্রামবাসী জিজ্ঞাসা করে তার ঠিকানা বাড়ি এবং তার নাম।।



এরপর সে  ঠিকঠাক উত্তর না দিতে পারায় গ্রামবাসীরা তাকে একটি বাড়িতে নিয়ে সেবা-শুশ্রূষা করতে থাকে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মহিলার নাম সোনাম মাইতি। বয়স ২৮ বছর।  পিতার নাম কার্তিক মাইতি, বাড়ি পাথরপ্রতিমা ব্লকের চণ্ডীপুর গ্রামে।




জানা যায়,  বুধবার বিকালে  মহিলাকে ভুল বুঝিয়ে পাড়ার এক সম্পর্কে কাকু শংকর মাইতি নামক ব্যক্তি কাকদ্বীপে তাকে ছেড়ে দিয়ে তার হাতে থাকা দুই হাজার টাকা এবং মোবাইল ও সোনার জিনিস নিয়ে চম্পট দেয়। জিজ্ঞাসাবাদ করার পর গ্রামবাসীরা থানায় খবর দিলে থানা থেকে পুলিশ আধিকারিক এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং তদন্ত শুরু করে।



কি কারণে মহিলাটি এখানে নিয়ে এসেছিল শংকর তার সঙ্গে কতদিন আগে সম্পর্ক সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে কোস্টাল থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad