পরিত্যাক্ত দোকানের মধ্য থেকে আট বছরের মৃত শিশুর দেহ উদ্ধার । ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ন্যাজাট থানার মটবাড়ি গ্রামে। জানা যায়, মৃত শিশুর নাম রাকিবুল মোল্লা। বয়স আট । গত৪ দিন ধরে নিখোঁজ ছিল সে।
পরিবারের তরফ থেকে ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আজ স্থানীয় মঠবাড়ি বাজার এলাকায় একটি ভাঙ্গা, পরিত্যক্ত দোকানের মধ্যে থেকে গন্ধ পেয়ে এলাকার মানুষের সন্দেহ হয়।
ন্যাজাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে বডি উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়৷ কি কারণে দোকানের মধ্যে থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

No comments:
Post a Comment