মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্থানীয় মহিলা ও স্কুল কলেজের ছাত্রীদের উদ্যেশ্যে কটুক্তি করার অভিযোগে স্থানীয় এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কাঞ্চনপুর মোড়ে।
স্থানীয়দের দাবি কাশী দাস নামের স্থানীয় ওই যুবক দিনের পর দিন মদ্যপ অবস্থায় কাঞ্চনপুর মোড়ে এসে বসে থাকতো। পথ চলতি মহিলা ও স্কুল কলেজের ছাত্রীদের পেরোতে দেখলেই তাঁদের উদ্যেশ্যে কটুক্তি ও অশালিন অঙ্গভঙ্গি করতো।
এদিন স্থানীয় এক মহিলার উদ্যেশ্যে এই ধরনের কটুক্তি করলে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে কাশী দাস নামের ওই মদ্যপ যুবককে রাস্তার ধারে খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করে। পরে ওই যুবক নিজের ভূল স্বীকার করে আগামীদিনে এই ধরনের আচরন না করার প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment