তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তীর বিহারী মোড় এলাকা। ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানার বিহারী মোড়ে। আহতদের মধ্যে, মোশারফ পিয়াদা (৪৮), আব্দুল সালাম মোল্লা (৪২), রেজাউল মন্ডল (৩৭) ও আমান সরদার (২২)।
ঘটনার সূত্রপাত, গতরাতে। স্থানীয় সুত্রে জানা যায়, বাসন্তীর পিয়ারি মোড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে চার যুব তৃণমূল কর্মী পথ আটকে দাঁড়ায় কয়েকজন মাদার তৃণমূলের কর্মীরা। এরপর তাদের লক্ষ্য করে বোমাবাজি করতে থাকে মাদার তৃণমূলের কর্মীরা। আর শেষে দা ছুরি ও লাঠি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় তারা।
তাদের মারে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলের লুটিয়ে পড়ে চার জন যুব তৃণমূল কর্মী। এরপর তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। আর সেখানে একজনের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসক তাকে স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতাল।

No comments:
Post a Comment