৫ বছরে প্রধানমন্ত্রীর বিলাসবহুল বিদেশ ভ্রমণের খরচ ছাড়াল ৪৪৬ কোটি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

৫ বছরে প্রধানমন্ত্রীর বিলাসবহুল বিদেশ ভ্রমণের খরচ ছাড়াল ৪৪৬ কোটি







প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরে বিদেশ ভ্রমণে খরচ হয়েছে  ৪৪৬.৫২ কোটি টাকা। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় বহুজন সমাজ পার্টির এক সদস্যের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন এসব তথ্য জানান।

ক্ষমতা গ্রহণের পর ২০১৫-১৬ বছরে মোদির বিদেশ ভ্রমণে বেশি ব্যয় হয়েছে, ১২১.৮৫ কোটি টাকা। ২০১৬-১৭তে সবচেয়ে কম খরচ হয়েছে ৭৮.৫২ কোটি টাকা।

এছাড়া ২০১৭-১৮তে খরচ হয়েছে ৯৯.৯০ কোটি এবং ২০১৮-১৯ এ খরচ হয়েছে ১০০.০২ কোটি টাকা। ২০১৯-২০  বছরে খরচ হয়েছে ৪৬.২৩ কোটি টাকা। তবে এর পরিমাণ বাড়তে পারে কারণ ২০১৯-২০ মোদির সব ভ্রমণের খরচের তথ্য এখনও পাওয়া যায়নি। 

No comments:

Post a Comment

Post Top Ad