মেচেদায় ট্রেনের মধ্যে উদ্ধার হওয়া ট্রলি ব্যাগ দেহ কাণ্ডে আরও সাফল্য পেলো জিআরপি। ট্রেনে থাকা সিসিটিভি চিনিয়ে দিল দুষ্কৃতীদের। রেলের তরফে সেই ফুটেজ আগেই পুলিশের হাতে এসেছিল । পরিবারের অভিযোগ ও ফুটেজে থাকা দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে মেচেদা স্টেশনে ট্রলি ব্যাগ বন্দি মৃত হাসান আলী (৫২) খুনের রহস্য ভেদ করল পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ।
গতকাল পরশুদিন গ্রেপ্তার হয়েছিল ঘটনার মূল পান্ডা তৌহিজ উদ্দিন সেখ আরফে রাজু হালদার। পরে পুলিশ তাকে তমলুক আদালতে তুলে বিচারকের অনুমতিতে নিজেদের হেফাজতে নিয়ে রাত ভোর তল্লাশি চালিয়ে আজ ফের ঘটনায় জড়িত রাজুর তিন সাগরেদকে আটক করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল গৌতম জানা, দুর্গা শংকর সেনাপতি ওরফে ননী ও টোটো চালক প্রণব দাস।গত রাতে গ্রেপ্তার করে অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment