বালুরঘাট শহরের রাস্তা সংস্কারে পৌরসভার তরফে নিম্নমানের কাজের অভিযোগ তুললো বিজেপি। শহরের বিভিন্ন রাস্তা খারাপ থাকায় ভাঙ্গা অংশ সংস্কার করছে বালুরঘাট পৌরসভা। মঙ্গলবার সকালে রাস্তার কাজ পরিদর্শন করলো বিজেপি্র বালুরঘাট শহর মন্ডল।
এদিন বিজেপি বালুরঘাট শহর মন্ডল সভাপতি সুমন বর্মন পৌরসভার বিরুদ্ধে রাস্তার নিম্নমানের কাজের অভিযোগ তোলেন। মঙ্গলবার দোল উৎসবের কারণে পৌরসভা বন্ধ থাকায় বুধবার লিখিত অভিযোগ জানায় বিজেপি।

No comments:
Post a Comment