হাতির পায়ের তলে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব‍্যাক্তির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

হাতির পায়ের তলে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব‍্যাক্তির




হাতির পায়ের তলে  পদপিষ্ট হয়ে  মৃত্যু হল এক ব‍্যাক্তির।  ঘটনাটি ঘটল বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীনপার্ক এলাকায়। উত্তর মেন্দাবাড়ি বাসিন্দা ধাবা মালিক মহাদেব তীর্কি প্রতিদিনের বুধবার সকালে তার ধাবাতে যাচ্ছিলেন।




জানা যায়,  লতাবাড়ি গ্ৰীনপার্ক এলাকায় আচমকা এক দাঁতাল হাতির মুখোমুখি পড়েন মহাদেব।  দাঁতাল হাতিটি মাহাদেবের উপর  আক্রমণ চালায় এবং হাতির পায়ের নীচে  পদপিষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় মহাদেবের।





 ঘটনাস্থলে বনদপ্তরের হ‍্যামিল্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় এবং কালচিনি থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad