বালুরঘাট ব্লক অফিসে শুরু স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

বালুরঘাট ব্লক অফিসে শুরু স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ




রাজ্য সরকারের জনমুখী  প্রকল্প গুলির মধ্যে একটি  হলো  স্বাস্থ্য সাথী প্রকল্প।  এই প্রকল্পের অধীনে রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের দরিদ্র সাধারণ মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেতে পারেন বিনামূল্যে।




রাজ্য সরকারের উদ্যোগে  সরকারি-বেসরকারি প্রায় সমস্ত হসপিটালে এই সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলার  অসংখ্য দরিদ্র মানুষ ইতিমধ্যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এবার বালুরঘাট ব্লকের যে সমস্ত দরিদ্র মানুষ এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তাদের পুনরায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে বালুরঘাট ব্লক অফিসে।




এই প্রকল্পের নাম নথিভুক্ত করবার জন্য প্রায় প্রতিদিন অসংখ্য দরিদ্র মানুষ ভিড় করছেন বালুরঘাট ব্লক অফিসে। রাজ্যের দরিদ্র সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন  ইতিমধ্যেই রাজ্যের কয়েক কোটি মানুষ।




 এবার আরও বেশ কিছু মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করবার উদ্দেশ্যে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট ব্লকের দরিদ্র সাধারণমানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad