কাটোয়ার সিঙ্গি গ্রামে ব্রহ্মাঠাকুরের পুজো ও অন্নকূটের আয়োজন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

কাটোয়ার সিঙ্গি গ্রামে ব্রহ্মাঠাকুরের পুজো ও অন্নকূটের আয়োজন





বাংলা মহাভারত রচয়িতা কবি কাশীরাম দাসের জন্মভিটা পূর্ব-বর্ধমান জেলার কাটোয়ার সিঙ্গি গ্রামে।সেই সিঙ্গি গ্রামে দোলপূর্ণিমা উপলক্ষ্যে সৃষ্টি কর্তা ব্রহ্মা ঠাকুরের পুজো হয় সোমবার।  পুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার মহা অন্ন কুটের আয়োজন হয়েছে।




এই অন্নকূটকে ঘিরে রয়েছে গোটা গ্রামের উন্মাদনা।মানুষ সাধারণত জানে যে মহোৎসব বা অন্নকূট মানেই খিচুড়ি, কিন্তু এখানে দেখা গেল এক অন্যরকম ছবি।আজ এই অন্নকূটের মেনুতে  ছিলো,  মিনিকেট চালের ভাত,পোলাও,
ডাল,, এঁচোড়ের তরকারি,পঞ্চরত্ন, চাটনি, পায়েশ,মিষ্টি ও বোঁদে।




এই ভোগ গ্রহণ করার জন্য শুধু সিঙ্গি গ্রাম নয়, পার্শ্ববর্তী মিহিগাছি,মুলটি,চাণ্ডুলী,  মালঞ্চ,ওকড়সা,বড়মিহিগাছি প্রভৃতি গ্রামের মানুষের ভিড় উপচে পড়েছে। পুজো কমিটির সদস্য সঞ্জয় পাল জানান, প্রায় দশ হাজার লোকের আয়োজন করা হয়েছে। মানুষ আনন্দ সহকারে এই ভোগ গ্রহণ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad