বেআইনি মদ উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

বেআইনি মদ উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ




হোলিতে অভিযান চালিয়ে বেআইনি মদ উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ। ঘটনায় প্রায় ১ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে এস.ডি.পি.ও. মানবেন্দ্র দাস ও আইসি সঞ্জয় দত্ত র নেতৃত্বে দিনহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার করে।




এরমধ্যে দেশি মদ ৪০ হাজার টাকা ও ফরেন লিকার ৬০ হাজার টাকার।দিনহাটা থানার পুলিশ শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লী, পেটলা,গোসানিমারী এলাকায় চালিয়ে এই বেআইনি মদ উদ্ধার করে।



এই বেআইনি মদ উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad