কালচিনি ব্লকে লক ডাউন ঘিরে ভিন্ন চিত্র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

কালচিনি ব্লকে লক ডাউন ঘিরে ভিন্ন চিত্র






লক ডাউন কালচিনি ব্লকের অধিকাংশ এলাকার মানুষজন গৃহবন্দী। সব এলাকায়  দোকানপাট বন্ধ , রাস্তাঘাট জনমানব শূন‍্য। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই আবেদন জানিয়েছেন, ঘরে থাকতে। কিন্ত আজ সারাদিনে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বেশ কিছু বিপরীত চিত্র উঠে এল।




 কোথাও দেখা যাচ্ছে গলির মোড়ে আড্ডারত লোকজন,  কোথাও বা মাঠে ময়দানে আড্ডা দিচ্ছে ছেলেরা,  অথবা খেলছ। বাধ‍্য হয়ে  পুলিশকে  লাঠি হাতে ময়দানে নামতে হল মানুষজনকে ঘরে পাঠাতে। কিছু দায়িত্ব জ্ঞান হীন মানুষ যারা এই করোনা সংক্রমণকে তুচ্ছ করে ঘুরে বেড়াচ্ছে, তাদের ঘরে ঢোকাতে ব‍্যাস্ত পুলিশ প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad